November 11, 2026, 9:57 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ভিপি আইনুল হক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) ।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ভিপি আইনুল হক আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা দলীয় স্লোগান ও শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে মনোনয়ন দাখিল কার্যক্রমকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

ভিপি আইনুল হক সাংবাদিকদের বলেন, তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জ–৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা