November 12, 2026, 8:18 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জের চান্দাইকোনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জের চান্দাইকোনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

চান্দাইকোনায় হার্ডওয়্যার দোকানে হামলা-ভাঙচুর; ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান জানান, কয়েক দিন আগে বাজারের গ্রিল মিস্ত্রি শামীম তার দোকান থেকে কিছু হার্ডওয়্যার পণ্য ক্রয় করেন। রবিবার দুপুরে একটি নষ্ট পণ্য পরিবর্তনের দাবিতে শামীম দোকানে এলে এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে শামীম ফিরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০–১৫ জনকে সঙ্গে নিয়ে এসে দোকানের ভেতরে তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দোকানের মালামাল ও শাটার ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ লুটপাটের অভিযোগও করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, ঘটনার বিচার চেয়ে তিনি রায়গঞ্জ থানায় মামলা করতে গেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ভুক্তভোগী ব্যবসায়ী থানায় এসেছেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগে নাম আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা