নোয়াখালী-০৬ আসনে ট্রাক মার্কার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৬ (হাতিয়া) নির্বাচনী আসনে ট্রাক মার্কার প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আজহার উদ্দিন আজারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আজহার উদ্দিন আজারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা নির্বাচন কমিশনের নির্ধারিত স্থান থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আজহারউদ্দিন আজার একজন জনবান্ধব ও অধিকার সচেতন নেতা। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নোয়াখালী-০৬ আসনের জন্য তিনি একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
নেতৃবৃন্দ আরও জানান, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা গণমানুষের অধিকার আদায়ে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামীর দিনে গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।