গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মো: নাইম বিন রফিক
শীতের তীব্রতা থেকে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ২০২৫ ইং) মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি বলেন, “মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রউফ, সভাপতি, হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম সাহেব।আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ খানসহ সংগঠনের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপকৃতরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা, বি.এল.এস রোড, মোংলা, বাগেরহাট—দীর্ঘদিন ধরে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।