November 13, 2026, 4:47 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

টুঙ্গিপাড়ায় শিশুর জন্মদিনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:.জসিম মুন্সি

টুঙ্গিপাড়ায় শিশুর জন্মদিনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুর জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হেকমত আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জন্মদিন অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া এবং গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইট ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে, ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, হেকমত আলী শেখ তাঁর ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান আয়োজন করেন। একই সময়ে প্রতিবেশী লাভলু শেখ ও তাঁর পরিবারের পক্ষ থেকে আলাদাভাবে একটি পিকনিকের আয়োজন করা হয়, যেখানে গান বাজানো হচ্ছিল। রাত আনুমানিক ১০টার দিকে গান বাজানো বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগী লাভলু শেখ অভিযোগ করে বলেন, আমরা পরিবারের লোকজন নিয়ে পিকনিক করছিলাম। একটি ছোট গানের বক্সে গান বাজানো হচ্ছিল। তখন নাজমা বেগম আমাদের বাড়িতে এসে হুমকি দেন এবং লাঠি দিয়ে ঘরের দরজায় আঘাত করেন।
অন্যদিকে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফায়েক মেম্বার জানান, ঘটনার পর তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে পরে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হেকমত আলী শেখের পক্ষের লোকজন লাভলু শেখের বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) আইয়ুব আলী জানান, ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা