November 12, 2026, 4:40 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়য় অবৈধ অস্ত্র উদ্ধার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার আহবান

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়য় অবৈধ অস্ত্র উদ্ধার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার আহবান

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ করতে ৫ ই আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা হতে লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি বা গ্রেফতার না করার জন্য আহবান জানান।

প্রশাসন অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হলে সেন্টার ভিত্তিক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। বর্তমান একটি গোষ্ঠী বিভিন্ন এলাকায় ভিতি সৃষ্টি করে যাচ্ছে সাধারণ জনগণ এতে খুবই শংকিত যা সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটাবে।
২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়ায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনের মতবিনিময় কালে করেন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে লোহাগাড়ায় একটি দল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা যারা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করার সম্ভবনা রয়েছে তাদের প্রশিক্ষণ দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, কি ভাবে নির্বাচনে তাদের প্রার্থী কে জয়ী করা য়ায় এবং লোহাগাড়ায় যারা দ্বায়িত্ব পালন করবে তাদেরকে যেন অন্য উপজেলা থেকে আনা হয়। সাতকানিয়া-লোহাগাড়ার জনগণ তাদের পবিত্র আমানত ভোট প্রদান করে নির্বাচিত করলে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক এলাকা উপহার দিবে বলেন তিনি।

লোহাগাড়ার জনগণের প্রাণের দাবি যানজট মুক্ত বটতলী শহর, বটতলী শহরে পাবলিক টয়লেট স্থাপন, বাসটার্মিনাল নির্মাণ, এলাকার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত সড়কের উন্নয়ন, অর্থনৈতিক অস্বচ্ছলতার অভাবে লেখাপড়া করতে না পারা মেধাবী শিক্ষার্থীদের অতীতের ন্যায় সহযোগিতা করে যাবেন বলেনতিনি। এক কথায় আধুনিক শহর গঠন করার জন্য যা করার প্রয়োজন তাই করবো। সাংবাদিকদের তার পাশে থেকে ভূল ত্রুটির হলে ধরিয়ে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহবান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী। আহবায়ক কমিটির সদস্য এস এম সেলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহ্ উদ্দীন সোহেল। এই সময় লোহাগাড়ার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা