November 11, 2026, 10:04 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম-১৫ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম)প্রতিনিধি

নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম-১৫ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা

নুরুল আমিন লোহাগাড়া( চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল মোস্তফা আমিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

মনোনয়ন নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় নাজমুল মোস্তফা আমিন বলেন, দল তাঁর ওপর যে আস্থা রেখেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। চট্টগ্রাম-১৫ এর মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
তিনি আরও বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চট্টগ্রাম-১৫ গড়াই তারঁ -লক্ষ্য।
স্থানীয় এক প্রবীণ দলীয় নেতা বলেন, নাজমুল মোস্তফা আমিন একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তাই মনোনয়ন নিশ্চিত হওয়ায় আমরা আশাবাদী।

একজন তরুণ কর্মী জানান, এই আসনে উন্নয়ন ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন ছিল। নাজমুল মোস্তফা আমিন সেই প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন নিশ্চিত হওয়ায় চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাজমুল মোস্তফা আমিন,আরো বলেন তিনি বাংলাদেশ জাতীয়াতাবাদী দল, বি এন পির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং পাশাপাশি সাতকানিয়া- লোহাগাড়ার জনসাধারণের ভালোবাসা দেখে চট্টগ্রাম ১৫-আসনে মনোনয়ন নিয়েছেন তিনি। নাজমুল মোস্তফা আমীন বলেন যদি আল্লাহর হুকুম থাকে এবং সাতকানিয়া লোহাগাড়া জনসাধারণ তাকে যদি নির্বাচিত করেন,

তাহলে সাতকানিয়া লোহাগড়াকে একটি মডেলিং শহর হিসেবে উপহার দিবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা