April 25, 2026, 9:10 am
শিরোনাম :
কেমিক্যাল মিশ্রিত ৩,৩৬০ কেজি আম জব্দ যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শিহাব মোল্লার দোয়া প্রার্থনা হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডিমলায় তেলের ‘ফুয়েল কার্ড’ পদ্ধতি: শৃঙ্খলার মাঝেও সাধারণ জনগণের দীর্ঘশ্বাস! পাটগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মীর শাহীন স্টাফ রিপোর্টার চরফ্যাশন, ভোলা।

উপজেলা পর্যায়ে “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
চরফ্যাশন, ভোলা।

আজ বুধবার (২৪ ডিসেম্বর)
এসোসিয়েশন অব ভলেন্টারী এ্যাকশন ফর সোসাইটি (আভাস) চর মানিকা ব্রাঞ্চের উদ্দোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ শহিদুল ইসলামের (ডাইরেক্টর- এ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক (দূর্বার) চিন্ময়ী তালুকদারের সঞ্চালনায় মোঃ মাহমুদ শোয়েব,মোঃ ওবায়দুর রহমান ও জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা,আবাসিক মেডিকেল অফিসার, চরফ্যাশন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্টার, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , ব্যাংক কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব প্রতিনিধিরা।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবেলা, করনীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় নারীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন,স্বাস্থ্য সচেতনতা, ভার্মি কম্পোস্ট,তরুণ উদ্দোক্তা তৈরি, বাল্য বিবাহ প্রতিরোধ,দূর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদির প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে এখনই সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই জনপ্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা