November 12, 2026, 12:57 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

৯৯৯ ফোন দিয়ে উদ্ধার হয়, ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা জেলে পরিবার

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

৯৯৯ ফোন দিয়ে উদ্ধার হয়, ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা জেলে পরিবার

ফাতেমা আকতার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ। ১০ ঘন্টা পর উপজেলার বদনার চরের কাছ থেকে বুধবার সকালে উদ্ধার করা হয় ট্রলারটি।

এর আগে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে নৌ-পুলিশ গিয়ে জোয়ার আসার পর তাদেরকে উদ্বার করে। এসময় ট্রলারে এক নারী চার শিশু ও দুইজন পুরুষ ছিলেন।

উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান মো: রাজিব উদ্দিন এর বাড়ী উপজেলার চরকিং চরবগুলা গ্রামে। রাজিব জানান, তার শশুর বাড়ী ভোলা জেলার লালমহন উপজেলায়। গতকাল বিকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়। ইতিমধ্যে ভাটির কারনে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়ে তারা। রাত হয়ে যাওয়ায় তীরে আসার মতো কোন ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে ৯৯৯ এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদেরকে তীরে পৌছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

এই বিষয়ে নলচিরা নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্বার করতে বলা হয়। পরে নৌ- পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ী চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা