November 11, 2026, 9:31 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

দেশনায়ক তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকার পথে কাহালু বিএনপি ও সংগঠন সমূহ

আল মামুন তালুকদার বগুড়া জেলা প্রতিনিধি

দেশনায়ক তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকার পথে কাহালু বিএনপি ও সংগঠন সমূহ

আল মামুন তালুকদার
জেলা প্রতিনিধি বগুড়া

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বগুড়ার কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে কাহালুর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেন।
এসময় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই শুভক্ষণে তাকে স্বাগত জানানো এবং শুভেচ্ছা প্রকাশ করতেই ঢাকায় রওনা হয়েছেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত এই সময়কে সফল করতে কাহালুর প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই যাত্রায় কাহালু উপজেলা বিএনপি ও এর যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা