November 13, 2026, 5:33 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

কালাইয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আল মামুন তালুকদার জেলা প্রতিনিধি বগুড়া

কালাইয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আল মামুন তালুকদার
জেলা প্রতিনিধি বগুড়া

জয়পুরহাটের কালাই উপজেলায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ২০১৮ সালের ১ আগস্ট ধর্ষণের অভিযোগে কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর আসামি রুবেল হোসেনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায়ের পর থেকেই রুবেল হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে কালাই থানার পুলিশ বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে রুবেল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি
মো: রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা