বিদ্যুৎ থাকবে না!
উল্লাপাড়ায় ১ সাবস্টেশন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (২২/১২/২০২৫খ্রি. তারিখ রোজ সোমবার) অত্র পবিসের উল্লাপাড়া-১ সাবস্টেশন বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে। ফলে উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া সাবস্টেশন-১ আওতাধীন উল্লাপাড়া পৌরসভা, উল্লাপাড়া সদর, দুর্গানগর, শাহজাহানপুর, পঞ্চক্রোশী এবং সলপ ইউনিয়নের সম্পূর্ণ, বড়হর এবং দুর্গানগর ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঝড় বৃষ্টির মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট যেন কম হয় এবং উন্নত ও নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা যেন বৃদ্ধি পায় এজন্য প্রতিটি সাবস্টেশন বার্ষিক রক্ষণাবেক্ষণ করা হয়।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা কালীন সময়ে ধৈর্য ধারণ করে আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
সিরাজগঞ্জ পবিস -১