আকাশে ১২ হাজার ফিট উচ্চতা থেকে ঝাপিয়ে রেকর্ড করলেন সিরাজগঞ্জের ছেলে আব্দুল আলীম
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
মহান বিজয়ের ৫৪ বছর পূর্তিতে গিনেস রেকর্ডে অংশ নিলেন উল্লাপাড়ার আব্দুল আলিম
মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে ৫৪ জন অকুতোভয় ফ্রিফলার ১২ হাজার ফিট উচ্চতা থেকে আকাশে ঝাঁপিয়ে পড়ে লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে গড়ে তুলেছেন এক ঐতিহাসিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এই গর্বের অংশীদার হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আলিম।
তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের বানিয়াকৈর গ্রামের কৃতি সন্তান। জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এই রেকর্ড জাম্পে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশপ্রেম, সাহসিকতা ও পেশাগত দক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। এই সাফল্যে আব্দুল আলিমের নিজ এলাকা উল্লাপাড়াসহ দেশবাসী গর্বিত এবং তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন।