November 11, 2026, 9:21 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ধানগড়ায় শহীদ শরিফ ওসমান হাদির গায়েবী জানাজা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানগড়ায় শহীদ শরিফ ওসমান হাদির গায়েবী জানাজা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)-এর ইন্তেকালে রায়গঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তাঁর ইন্তেকালের খবরে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মরহুমের রূহের মাগফিরাত কামনায় আজ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর বেলা ২টায় একটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশগ্রহণ করেন।

গায়েবী জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রায়গঞ্জ শাখার সকল প্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির মুখপাত্র ও সদস্য সচিব শেখ রিয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন হিমেল, আশিক (সিনিয়র), হৃদয় আহমেদ, সাদিসহ আরও অনেকে।

বক্তারা মরহুম শরিফ ওসমান হাদির অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেষে বিশেষ মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা