November 13, 2026, 7:09 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জ পৌর যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জ পৌর যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রায়গঞ্জ পৌর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়গঞ্জ পৌর যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে ধানগড়া বাসস্ট্যান্ডস্থ বিএনপির স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ বোরহান কবির, আহ্বায়ক, রায়গঞ্জ পৌর যুবদল।

সংবাদ সম্মেলনের আগে এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, তৌকির আহমেদ স্বপন দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন। একের পর এক মামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েও তিনি কখনো রাজপথ ছাড়েননি। এমন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার বিরুদ্ধে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই প্রমাণহীন অভিযোগ তোলা অত্যন্ত দুঃখজনক ও ষড়যন্ত্রমূলক।

নেতৃবৃন্দ আরও বলেন, চাঁদাবাজির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রায়গঞ্জ এলাকায় যুবদলের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয় না। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে তৌকির আহমেদ স্বপন স্পষ্ট ভাষায় বলেন,
“এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। ঘটনার সময় আমি সেখানে উপস্থিতও ছিলাম না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় তদন্ত দাবি করছি—তাহলেই সত্য উদঘাটিত হবে।”

রায়গঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার (সাদ্দাম) বলেন,
“যিনি বিগত ১৭ বছর ধরে দলকে ভালোবেসে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন—আজ তার বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই অভিযোগ তোলা হচ্ছে। যদি কোনো কর্মী ভুল করে, তবে দলীয়ভাবে শাসন ও সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু প্রমাণ ছাড়া ত্যাগীদের মুখ ফিরিয়ে নেওয়া হলে ভবিষ্যতে কেউ আর দলের জন্য ত্যাগ স্বীকার করতে আগ্রহী হবে না। আমরা একটাই দাবি জানাই—ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হোক।”

নেতৃবৃন্দ আরও বলেন,
“স্বপন যদি দোষী প্রমাণিত হন, তবে তিনি শাস্তির বাইরে থাকবেন না। কিন্তু তদন্তের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।”

এদিকে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল কাদের শেখ বলেন,
“আজ আমরা সবাই মিলে বিএনপি পার্টি অফিসে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আগামীকাল এ ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।”

তিনি আরও জানান, এর আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় রায়গঞ্জ পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেষে নেতৃবৃন্দ প্রশাসনের নিকট সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় তদন্তের জোর দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে এই মিথ্যা মামলার অবসান ঘটবে—এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর।

বাংলাদেশ জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা