April 25, 2026, 11:49 am
শিরোনাম :
কেমিক্যাল মিশ্রিত ৩,৩৬০ কেজি আম জব্দ যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শিহাব মোল্লার দোয়া প্রার্থনা হাতিয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আগমন, শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন বর্নি ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন: তৃণমূলে ঐক্য ও শক্তি বাড়ানোর আহ্বান বান্দরবান সদর উপজেলার টংগাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক সেনাবাহিনীর অভিযানে উদ্ধার কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডিমলায় তেলের ‘ফুয়েল কার্ড’ পদ্ধতি: শৃঙ্খলার মাঝেও সাধারণ জনগণের দীর্ঘশ্বাস! পাটগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার ২০ টি বেসরকারি স্কুলের (নার্সারি গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ) শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল (বত্রিশ) কেন্দ্রে অনুষ্ঠিত ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচ শতাধিক শিক্ষার্থী। সুষ্টভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন,এসোসিয়শনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার লিজা,শিক্ষা সচিব মোঃ মোজাম্মেল হক কাজল,অর্থসচিব মোঃ রকিবুল হাসান মুন্নাসহ ওই সংগঠনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ।

কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শওকত উসমান জানান, তিনি ছিলেন পরীক্ষার সার্বিক তত্বাবধানে।তার নিরলস পরিশ্রমে সুষ্ঠু পরীক্ষা পরিচালনা ও সুন্দর ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত শতশত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরাও মুগ্ধ হয়েছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন জানান, ওই এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এতে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বাছাই করে পুরুস্কৃত করা হয়। তাই দিন দিন ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।এতে শিক্ষার্থীরা যেমন অনুপ্রেরণা পাচ্ছে, অভিভাবকরাও ব্যবস্থাপনার প্রতি আস্থাশীল হয়ে ওঠছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা