November 12, 2026, 6:09 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ মুনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ মুনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

এ সময় তাঁর সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচনী আসন পরিচালক ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমির ও প্রভাষক ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু এবং জেলা কর্ম পরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ড. মিজানুর রহমান উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা