August 17, 2026, 3:27 am
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

নীলফামারী টিটিসিতে জমকালো জব ফেয়ার /চাকরি মেলা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

নীলফামারী টিটিসিতে জমকালো জব ফেয়ার /চাকরি মেলা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী চাকরি মেলা-২০২৫।

আজ সকাল ৮টা থেকেই নীলফামারী টিটিসি প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন শত শত চাকরিপ্রার্থী তরুণ-তরুণী। এবারের মেলায় দেশের নামকরা ১১টি শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানি সরাসরি অংশগ্রহণ করে। কোম্পানিগুলো তাদের স্টল সাজিয়ে যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) সংগ্রহ করেন
মোট ৩৫০০ হাজার চাকুরী প্রত্যাশীরা (CV) জমা দেয়।

মেলার উদ্বোধনকালে আয়োজকরা জানান, দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের কর্মসংস্থানের সেতুবন্ধন হিসেবে কাজ করাই এই মেলার মূল লক্ষ্য। টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীরা যাতে সরাসরি বড় কোম্পানিগুলোতে যোগ দিতে পারেন, সেই সুযোগ করে দিতেই এই আয়োজন।

মেলায় অংশ নেওয়া এক চাকরিপ্রার্থী বলেন, “ঘরের কাছে বড় বড় কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলতে পেরে এবং ইন্টারভিউ দিতে পেরে আমরা খুব আনন্দিত। এই ধরনের মেলা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।”
অন্যদিকে, অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা নীলফামারী টিটিসির প্রশিক্ষিত জনশক্তির প্রশংসা করেন এবং জানান যে, দক্ষ কর্মীর খোঁজে তারা আগামীতেও এই ধরণের মেলায় যোগ দিতে আগ্রহী।

চাকরি মেলার পাশাপাশি মেলা প্রাঙ্গণে টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের তথ্য প্রদান করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা