November 12, 2026, 3:58 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা বানাতে চান মাহবুবের রহমান শামীম

ফাতেমা আকতার হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব,
– মাহবুবের রহমান শামীম

ফাতেমা আকতার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, ‘সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে, বিএনপির জয়ের মধ্য দিয়ে সেটির প্রতিফলন ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়ন সহ জাহাজমারা কে একটি উপজেলা হিসেবে গঠন করব। হাতিয়ার এক ইঞ্চি মাটি ও নদীর গর্ভে বিলীন হতে দিব না। ব্লক বাঁধের মাধ্যমে তা নির্মল করব ও ভূমি হীনদেরকে পূর্ণবাসন করব।

গতকাল রাতে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়, জাহাজ মারা ইউনিয়নের ২ও ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা যুবদলের দুর্যোগ ও এাণ বিষয়ক সম্পাদক, রিয়াজুল হাসান রাকিবের সঞ্চালনায়, লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, হাতিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা