November 11, 2026, 8:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে এসি ল্যান্ড অফিসের নামে চাঁদাবাজির অভিযোগ, সতর্কবার্তা জারি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে এসি ল্যান্ড অফিসের নামে চাঁদাবাজির অভিযোগ, সতর্কবার্তা জারি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড অফিসের নামে একটি প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করছে—এমন তথ্য নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা একটি সতর্কবার্তা জারি করেছেন। তিনি জানান, এসি ল্যান্ড অফিসের সঙ্গে এই ধরনের চাঁদা দাবির কোনো সম্পর্ক নেই এবং অফিসের নামে কেউ টাকা চাইলে তা সম্পূর্ণ প্রতারণা।

তিনি রায়গঞ্জবাসীসহ সকলকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো অবস্থাতেই প্রতারকদের কাছে অর্থ না দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি এ ধরনের ফোন কল বা প্রতারণার তথ্য নিকটস্থ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

— সহকারী কমিশনার (ভূমি) অফিস
রায়গঞ্জ, সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা