পঞ্চগড়ে শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার হাঁড়িভাষা ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) হাঁড়িভাষা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তীব্র শীতের কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়। এ দিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে মোট ১৮৪টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূরেআলম, ইউপি সদস্য ইব্রাহিম খলিল সরকার, গ্রাম পুলিশসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূরেআলম বলেন, সরকারি কম্বল প্রয়োজনের চেয়ে খুবই কম , শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে খুশি ১নং ওয়ার্ডের উপকারভোগী গোফুর আলী তিনি বলেন,শীতে এই কম্বলটি শীত নিবারণের পাশাপাশি শীত মৌসুমে আরামদায়ক হবে। স্থানীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।