November 11, 2026, 9:47 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ধানের শীষে রাজনৈতিক স্বপ্ন বুনতে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলর হাজ্বি জুলফিকার মুন্সি !

মীর শাহীন স্টাফ রিপোর্ট লালমোহন, ভোলা।

ধানের শীষে রাজনৈতিক স্বপ্ন বুনতে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলর হাজ্বি জুলফিকার মুন্সি !

মীর শাহীন
স্টাফ রিপোর্ট
লালমোহন, ভোলা।

১২ ফেব্রুয়ারী-২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে ব্যাস্ত সময় পার করছে বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
প্রতিনিয়তই করছেন দলীয় গনসংযোগ ও নির্বচনী প্রচরনা। দেশের গনতান্ত্রিক ধারা সম্মুন্নত রাখতে যখন সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নেত-কর্মীরা ঠিক সে সময়েই বিএনপিতে যোগ দিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জুলফিকার মুন্সি!

১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে তিনি ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের বাসায় ফুল দিয়ে বিএনপিতে তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন করেন।

এ সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে বিএনপির রাজনীতিতে তাকে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এ নেতার বিএনপিতে যোগদান ভোলা-৩ আসনের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা,উদ্দীপনা ও রাজনৈতিক বিশ্লেষন তৈরি করবে বলে সকলে মনে করছেন।

বিএনপিতে যোগদানের বিষয়ে আওয়ামী লীগের এ নেতাকে বার বর ফোন দিয়েও তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

আওয়ামী লীগের এ নেতা বিএনপিতে যোগদানে সাধারন ভোটারদের মধ্যে কৌতুহল তৈরী হয়েছে,কেউ কেউ বলছে আওয়ামী লীগের এসব নেতা দলে যোগদান করে দলের বিপদ ডেকে আনবে নাতো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা