ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতায় ২য় ও ৪র্থ স্থান অর্জন করল ছোঁয়া ও মনিরা ধানগড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
অভিনন্দন মাশরুবা হাবিব ছোঁয়া ও মেহবুবা সুলতানা মনিরা
ধানগড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই মেধাবী শিক্ষার্থী মাশরুবা হাবিব ছোঁয়া ও মেহবুবা সুলতানা মনিরা—Good Neighbor কর্তৃক আয়োজিত Word Master প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত ৫ জনের মধ্যে যথাক্রমে ২য় ও ৪র্থ স্থান অর্জন করেছে।
২য় স্থান — মাশরুবা হাবিব ছোঁয়া
৪র্থ স্থান — মোছা. মেহবুবা সুলতানা মনিরা
ধানগড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমরা শিক্ষকরা তাদের এই অসাধারণ সাফল্যে গর্বিত।
তোমাদের এই অর্জন আরো বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠুক
এগিয়ে যাও ভবিষ্যতের উজ্জ্বল পথে
আরও অনেক সাফল্য তোমাদের অপেক্ষায়—শুভকামনা রইল
ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতায় ২য় ও ৪র্থ স্থান অর্জন করল ছোঁয়া-মনিরা