September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

আলীকদমে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন নারী উদ্ধার

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

আলীকদমে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন নারী উদ্ধার
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান:
বান্দরবানের আলীকদম উপজেলার পূর্বপালং পাড়া এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। তিনি ওই এলাকার মোঃ হোসেনের স্ত্রী। স্থানীয় মহিলা মেম্বার রেহেনা বেগম ও এলাকাবাসী তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস নিজের বাড়িতে একা ছিলেন। তার স্বামী বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চোখের অস্ত্রোপচারের জন্য অবস্থান করছেন। বাড়িতে চিকিৎসার খরচ বাবদ কিছু টাকা ছিল, যা শনিবার সকালে তার বড় ভাইয়ের মাধ্যমে হাসপাতালে পাঠানোর কথা ছিল।
সকাল সাড়ে ৬টার দিকে বড় ভাই মোঃ আবুল কাশেম টাকা আনতে গেলে বোনকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রেহেনা বেগমকে জানান। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সর্দার মোঃ ইমাম হোসেনের সহায়তায় মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, ভুক্তভোগী দীর্ঘ সময় অচেতন থাকার পরও বর্তমানে শারীরিকভাবে বিপদমুক্ত, তবে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে আলীকদম থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্তের স্বার্থে বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা