April 23, 2026, 9:09 am
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সারাদেশে মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” দিবসের এবারের প্রতিপাদ্যের এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেসা প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল প্রামানিক, উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য অধ্যক্ষ মোখলেছুর রহমান, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা