November 12, 2026, 10:16 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে পাহাড় কাটার প্রতিযোগিতা—রাতের আঁধারে চলছে মাটি বিক্রি

নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে পাহাড় কাটার প্রতিযোগিতা—রাতের আঁধারে চলছে মাটি বিক্রি

নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আবারও প্রকাশ্যে শুরু হয়েছে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা আর সতর্কতা—কোনোটাই যেন থামাতে পারছে না পাহাড়খেকোদের বেপরোয়া তৎপরতা। এবার চরম্বা ইউনিয়নের একটি পরিবার প্রতিযোগিতামূলকভাবে পাহাড় কেটে মাটি বিক্রির ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক।

শনিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুকুন্দ পাড়া এলাকায় মন্দিরের উত্তর পাশে অবস্থিত একটি বড় পাহাড়ের প্রায় অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাবুল নন্দীর ছেলে সৈকত নন্দী (নয়ন), হেমেন্দ্র লাল নন্দীর দুই ছেলে কাঞ্চন নন্দী ও চয়ন নন্দী—এই তিনজনের মালিকানাধীন পাহাড়টিতে সপ্তাহজুড়ে চলছে গভীর রাতে এক্সকেভেটর দিয়ে কাটা-ছেঁড়ার কাজ। প্রায় ২০ ফুট উচ্চতা ও ১০০ ফুট দৈর্ঘ্যের পাহাড়ের বড় একটি অংশ কেটে সমতল করে দেওয়া হয়েছে। এ সময় শতাধিক বনজ গাছও ধ্বংস হয়েছে।

স্থানীয়দের অভিযোগ—রাতের অন্ধকারকে আড়াল করে প্রতিদিন ভোররাত পর্যন্ত অন্তত ৪–৫টি ডাম্পার ট্রাকে এসব মাটি বহন করা হয়। প্রতি গাড়ি মাটি ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পান না কেউ।

পাহাড় সমতল করে সেখানে পাকা ঘর নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন এলাকার কয়েকজন বাসিন্দা। পরিবেশঘাতী এই কর্মকাণ্ডে পাহাড় ধস, ভূমিক্ষয়সহ নানা ঝুঁকির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন,
“পাহাড় ও বালু খেকোদের বিষয়ে আমাদের নীতি স্পষ্ট—এক বিন্দুও ছাড় নয়। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরেজমিন পরিদর্শন করবো। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাহাড় কাটার এ অনিয়মে পরিবেশবিদ ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা