November 11, 2026, 9:28 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দর–খানসামা উদ্যোগে রাণীরবন্দরে ছাত্র–যুব ও নাগরিক সমাবেশ ২০২৫ ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক (কায়েম)সহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে উচ্ছ্বাসমুখর আয়োজন

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দর–খানসামা উদ্যোগে রাণীরবন্দরে ছাত্র–যুব ও নাগরিক সমাবেশ ২০২৫
ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক (কায়েম)সহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে উচ্ছ্বাসমুখর আয়োজন

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

চিরিরবন্দর ও খানসামা উপজেলার যৌথ উদ্যোগে রাণীরবন্দরে অনুষ্ঠিত ছাত্র–যুব ও নাগরিক সমাবেশ ২০২৫ উৎসবের আমেজে ভরে ওঠে। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের উপস্থিতি সমাবেশস্থলকে জমজমাট করে তোলে।

সমাবেশে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা জামায়াতের আমীর প্রভাবক মোঃ রাশেদুল হক। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল প্রজন্ম তৈরির বিকল্প নেই। সমাজ উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা আরও জোরদার করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জনাব রাজিবুর রহমান পলাশ। তিনি তরুণদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রগতির মূল চালিকাশক্তি হলো ছাত্র–যুব সমাজ। তাদের সঠিক দিকনির্দেশনা জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দিনাজপুর-৪ আসনের জামায়াতের প্রার্থী জনাব আফতাব উদ্দিন মোল্লা। তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনসেবা খাতের উন্নয়ন প্রসঙ্গে তরুণদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আরও যোগ দেন ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক (কায়েম) এবং জামায়াতের কেন্দ্রীয় দফতর সম্পাদক জনাব সিবগাতুল্লাহ সিবগা। তাঁরা বলেন, জাতির অগ্রযাত্রায় সুসংগঠিত এবং মূল্যবোধসম্পন্ন তরুণ সমাজ অপরিহার্য। শিক্ষা, সচেতনতা ও সমাজসেবার মাধ্যমে প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিক ঐক্যের বার্তা নিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা