তেঁতুলিয়ায় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা
তিনজনকে জরিমানা, দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ শুক্রবার (৫ডিসেম্বর)পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বায়ুদূষণ ও শব্দদূষণ প্রতিরোধে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া ও লোহা এলাকায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ সৃষ্টির দায়ে ০২ (দুই) জন ব্যবসায়ীকে মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করার অপরাধে ০১ (এক)টি ট্রাকের চালককে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয় এবং ২ (দুই)টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আকাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে জানানো হয়।জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।