November 12, 2026, 3:46 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক)-এ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সেলিম রেজা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক)-এ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সেলিম রেজা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী হলেন সেলিম রেজা

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সেলিম রেজা। বহুদিন ধরে আসনটি ঘিরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে দল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ তালিকায় সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজার নাম প্রকাশ করা হয়।

এর আগে ২০২০ সালের উপনির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

এ আসনে দলীয় মনোনয়নের দৌড়ে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। তবে জেলা রাজনীতিতে নিয়মিত সক্রিয় থাকা এবং দলের দুঃসময়ে মাঠে থাকার কারণে সেলিম রেজাকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা