November 12, 2026, 5:52 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

খাদ্য নিয়ন্ত্রকের বরাদ্দের তালিকা অস্তিত্বহীন চাতাল মিল

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

খাদ্য নিয়ন্ত্রকের বরাদ্দের তালিকা অস্তিত্বহীন চাতাল মিল

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৫-২৬ মৌসুমের চুক্তিযোগ্য মিলগুলোর মিল-ভিত্তিক সিদ্ধ চালের বরাদ্দ বিভাজনের ৩৯জন চাল ছাটাই মিল ও চাতাল মালিকের নামের তালিকা প্রকাশ করেছে পাটগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) স্বাক্ষরিত এ তালিকায় দেখা যায়- অধিকাংশ চাল ছাটাই মিল ও চাতালের বর্তমানে কোন অস্তিত্ব নেই। কিন্তু তালিকায় তাদের নাম রয়েছে। এই তালিকা দেখে অনেকে বিস্মিত হয়েছেন। অনেক মিল চাতাল ১০-১২ বছর আগে বন্ধ হয়েছে। কিন্তু এ তালিকায় তাদের নাম রয়েছে।

চাল সংগ্রহের প্রজ্ঞাপনের ১১/ক, খ, গ ও ঘ প্রচ্ছদে চালকল নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে চাল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ ২০০৮’-এর আওতায় মিলিং লাইসেন্স ও ফুড গ্রেইন লাইসেন্সধারী প্রয়োজনীয় অবকাঠামো সম্পন্ন সচল মিল চুক্তিযোগ্য হবে। যে সব মিলে বয়লার ও চিমনি নেই সে সব হাস্কিং মিলের সাথে চাল সংগ্রহের জন্য চুক্তি করা যাবে না। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় হতে প্রাপ্ত সনদ থাকতে হবে। কোন বন্ধ চালকল মালিকের সঙ্গে চুক্তি করা যাবে না।

অথচ এ সব নিয়মনীতির তোয়াক্কা না করে বন্ধ অধিকাংশ মিলের তালিকা প্রকাশ করায় ফলে চাল ব্যবসায়ীরা বলছেন অস্তিত্বহীন চাতাল মিলের তালিকা প্রকাশ করে চাল নিয়ে চালবাজি করছে পাটগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয়।

যা সংশোধনের জোরালো দাবি জানান তারা।  
২০২৫-২৬ অর্থবছরে ৩৯টি মিলারের কাছ থেকে ৭৮১ মেট্রিক টন ও একটি আটো মিলের কাছ থেকে ৪৫৫ মেট্রিক টন আমন মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে পাটগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যালয়। একটি অটোচাল মিল চালু থাকলেও বাকি মিলের সিংহভাগই বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। 

প্রাপ্ত তথ্যমতে গত বছর আমন সংগ্রহ মৌসুমে উপজেলা ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের কেজি প্রতি ৭৫ পয়সা উপরির বিনিময়ে অস্তিত্ববিহীন মিল চাতাল এ তালিকায় স্থান পেয়ে ছিল।
 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাসিম আল আকতার বলছেন গত কয়েক দিন আগে আমি এখানে যোগদান করেছি। সবকিছু ঠিকমত বুঝতে একটু সময় লাগবে। তবে মিল চাতাল বিহীন ও অস্তিত্ব বিহীন চাল মিলের তালিকা হওয়ার সুযোগ কম। অভিযোগ পেলে তদন্ত করে বাতিল করা হবে।
সরেজমিন দেখা যায় পাটগ্রাম পৌরসভার বিশ্বজিৎ কুমার হিসাবিয়ার নামে ২টি পৃথক মিল চাতালে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ২০২৩ সালে।

এ বিষয়েজানতে চাইলে বিশ্বজিৎ কুমার বলেন,আমার মিলের একটি লাইন বিচ্ছিন্ন থাকলেও অপর মিলের একটি চালু আছে।
  
নেসকো বিদ্যুৎ ওয়েবসাইটে দেখা যায়। সংযোগের ক্ষেত্রে ৩৯টি চাল মিলের মধ্যে ১৮টিরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এক বছরের বহু আগে।
  
লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসিএফ) কামরুজ্জামান মিয়া প্রকাশিত তালিকা সম্পর্কে বলেন এটা চলমান তালিকা। যাদের সক্ষমতা নেই, তদন্তের মাধ্যমে তাদেরকে বাতিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা