November 12, 2026, 8:20 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা জানালেন মাধ্যমিক শিক্ষক সমিতি

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা জানালেন মাধ্যমিক শিক্ষক সমিতি

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশকে সংবর্ধনা জানালেন পাটগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি।
বুধবার ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রসাশনিক রদবদল চলছে। সেই রদবদলের কারনে পাটগ্রাম থেকে সিলেটে বদলির প্রজ্ঞাপন জারি করে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পাটগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, ধবলসতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, মমিনুল হক কোয়েল, পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানাসহ প্রমুখ। এসময় পাটগ্রাম উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ তার বক্তব্যে পাটগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ভূয়সী প্রশংসা করে বলেন, পাটগ্রামে সকল রাজনৈতিক দলের সহাবস্থান অত্যান্ত প্রসংশনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা