August 17, 2026, 5:22 am
শিরোনাম :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি

সীতাকুণ্ডে কালভার্ট ভাঙচুর নিয়ে থানায় অভিযোগ: অভিযোগে নাম আসায় বিব্রত প্রতিবেশী, দাবী-আমার বিরুদ্ধে ষড়যন্ত্র

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর।

সীতাকুণ্ডে কালভার্ট ভাঙচুর নিয়ে থানায় অভিযোগ: অভিযোগে নাম আসায় বিব্রত প্রতিবেশী, দাবি—“আমার বিরুদ্ধে ষড়যন্ত্র

মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম মাহমুদাবাদ ভৌমিকপাড়া এলাকায় বাড়িতে যাতায়াতের একমাত্র কালভার্টটি রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা কালভার্টটি ভেঙে পালিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী সুন্দর রানী ভট্টাচার্য।

তিনি জানান, “আমার স্বামী–সন্তান কেউ নেই। ৩৫ বছর ধরে বাবার উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিতে বসবাস করছি। বাড়িতে প্রবেশের মতো আলাদা রাস্তা না থাকায় প্রতিবেশীর সীমানা দিয়ে যাতায়াত করি। তাই নিজের চলাচলের সুবিধার জন্য একটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নিই। কাজ শুরুর সময় প্রতিবেশী সাধন চন্দ্র দে বাধা দেন—বলেন, জমিটি তার মালিকানাধীন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধন দের প্রবাসী ছেলে পুজন চন্দ্র দের সঙ্গে কথা বলে কালভার্টটি নির্মাণ করি।”

তিনি আরও বলেন, “নির্মাণের এক সপ্তাহ পর রাতের আঁধারে দুর্বৃত্তরা কালভার্টটি ভেঙে যায়। পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পূর্বে সাধন দে ও তার সন্তানদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তাদের সন্দেহ করে থানায় অভিযোগ করেছি। আমি চাই—সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক এবং কালভার্টটি পুনর্নির্মাণ করে দেওয়া হোক।”

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। অভিযোগে নাম আসায় বিব্রতবোধ করছেন অভিযুক্ত প্রতিবেশীরা। সাধন চন্দ্র দের স্ত্রী রুনো দে বলেন, “ঘটনাটি শুনে আমরা অত্যন্ত মর্মাহত। কিন্তু এই ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমার দুই ছেলে পুজন ও পনক চন্দ্র দে দু’জনই কুয়েতে থাকে। স্বামী সাধন দে বয়সে বৃদ্ধ—হাঁটতেও কষ্ট হয়। তাদের পক্ষে এ ধরনের কাজ করা অসম্ভব। তৃতীয় পক্ষের উসকানিতে আমাদের নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে—আমাদের মানহানি ঘটানোর উদ্দেশ্যে।”

সাধন চন্দ্র দে বলেন, “কয়েক বছর আগে জমিজমা নিয়ে কিছু মতবিরোধ হলেও তা সামাজিকভাবে সমাধান হয়ে গেছে। সুন্দর রানী আমাদের জমির ওপর দিয়েই বরাবর চলাচল করেছেন। ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কালভার্ট নির্মাণের সময় আমি শুধু বলেছিলাম—জমির মালিকানা নিয়ে দু’পক্ষ বসে একবার আলোচনা করে নিলে ভালো হয়। পরে এলাকাবাসীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সে কাজটি সম্পন্ন করে।”

তিনি আরও অভিযোগ করেন, “কালভার্ট নির্মাণের পর তৃতীয় পক্ষ নিজেদের স্বার্থে রাতের অন্ধকারে ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে। আমরা কেউই এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত নই। বরং আমাদের ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে।”

স্থানীয়দের দাবি—ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং ভুক্তভোগীর চলাচলের সমস্যা সমাধানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা