সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আজ একনেক সভায় সিরাজগঞ্জ সড়ক বিভাগের অধীন “সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) (Z-5042) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সড়ক যোগাযোগ আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এতে জেলার বাণিজ্যিক কর্মকাণ্ড, কৃষিপণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
মাননীয় প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টা মন্ডলীর প্রতি রায়গঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব সাইফুল্লাহ পান্না মহোদয়কে—যার আন্তরিক প্রচেষ্টা ও সক্রিয় ভূমিকার ফলে প্রকল্পটি অনুমোদন আরও সহজ হয়েছে। রায়গঞ্জবাসী তাঁর এই অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এই সংবাদটি প্রকাশের পর ধানগড়া ও আশপাশের এলাকার অসংখ্য মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং সচিব মহোদয়ের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান দিয়েছেন।