November 11, 2026, 8:59 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ 

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ 

লালমনিরহাট ১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দের সাথে  মতবিনিময় করেছেন। 

সেমবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় পাটগ্রাম শহীদ আবু সাইদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়তে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা শহীদ আবু সাঈদ অডিটরিয়াম হল রুমে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক লালমনিরহাট জেলা আমির প্রভাষক আতাউর রহমান প্রধান, পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোয়াইব হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানা, সাধারণ সম্পাদক মিরু হাসান, পাটগ্রাম উপজেলা শিবির সভাপতি খোরশেদ আলম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব পাটগ্রাম এর সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,  যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সম্পাদক সাফিউল ইসলাম সাফি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক তৌফিকুল সজিব, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মু. আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ক্ষমতায় গেলে বিরোধী দলের মতো কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না এবং সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, আপনারা স্বাধীনভাবে আপনাদের লিখনী চালিয়ে যেতে পারেন । তিনি আরও বলেন আমরা যদি ক্ষমতায় যাই আর দেশের মানুষ যদি চায় সংবিধান পরিবর্তন তাহলে আমরা করবো। এসময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল সাংবাদিক সংগঠন কে একত্রিত করবো ইনশাআল্লাহ ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা