November 12, 2026, 5:28 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ডিমলায় শিক্ষার্থী হামলার ঘটনায় বহিষ্কৃত নেতা রাব্বি হাসান গ্রেপ্তার

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি,ডোমার,নীলফামারী

ডিমলায় শিক্ষার্থী হামলার ঘটনায় বহিষ্কৃত নেতা রাব্বি হাসান গ্রেপ্তার

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি,ডোমার,নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চ নিয়ে কথা–কাটাকাটির জেরে আল আমিন (১৬) নামে এক শিক্ষার্থীকে ছুরি দিয়ে গুরুতরভাবে আহত করার ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে। আহত আল আমিন সরদারহাট গ্রামের নুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে।

অভিযোগ রয়েছে, হামলাকারী দ্বাদশ শ্রেণির ছাত্র নাসিম ইসলামকে ঘটনাস্থল থেকে পালাতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রাব্বি হাসান। তবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অধ্যক্ষ আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “নাসিম আমাদের কলেজের ছাত্র—তার আচরণ নিন্দনীয় হলেও তাকে পালাতে সহযোগিতা করেছি—এ অভিযোগ সত্য নয়।”

এ ঘটনায় আহত আল আমিনের পরিবার বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডিমলা থানায় মামলা দায়ের করে। মামলার পর কলেজ কর্তৃপক্ষ শনিবার (২৯ নভেম্বর) অফিস আদেশের মাধ্যমে নাসিমের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করে।

এদিকে সহযোগী রাব্বি হাসানকে শনিবার বিকেলে পশ্চিম ছাতনাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন উপপরিদর্শক (এসআই) পরিতোষ কুমার বর্মণ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাব্বিকে আটক করা হয়েছে; অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কলেজের সামনে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা