November 11, 2026, 10:41 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা ঘিরে তীব্র অসন্তোষ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা ঘিরে তীব্র অসন্তোষ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা ঘিরে তীব্র অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ২৮ নভেম্বর ২০২৫ (রাত) সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। তবে নতুন কমিটির ঘোষণা নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী অবগত না থাকা ও মতামত না নেওয়ার অভিযোগ তুলেছেন।

ইয়াসির আরাফাত ইশানের পদত্যাগ
সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান নতুন কমিটির বিষয়ে অবহিত না করার অভিযোগ তুলে সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন—

কঠিন সময়েও, বিশেষ করে এইচএসসি পরীক্ষার মধ্যেও, তিনি আন্দোলনের মাঠে ছিলেন।

রাজনৈতিক মামলার চাপ ও ‘ক্রসফায়ার লিস্ট’-এ থাকার মতো পরিস্থিতিতেও আন্দোলন ছাড়েননি।
জেলা কমিটি পুনর্গঠনের বিষয়ে একাধিক আলোচনা হলেও নতুন কমিটি কীভাবে গঠিত হলো, তা তাকে জানানো হয়নি।

সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী তার মতামত নেওয়া জরুরি ছিল বলে মন্তব্য করেন তিনি।

শেখ রিয়াদের আপত্তি

রায়গঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব শেখ রিয়াদকে নতুন জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে লেখেন—

“আমার অনুমতি ছাড়া আমার নাম কমিটিতে কেন দেওয়া হলো?”

“২৪ ঘণ্টার মধ্যে কমিটি থেকে আমার নাম না কাটলে আমি আইনগত ব্যবস্থা নেব।”

“আন্দোলনে ভূমিকা না থাকা, এমনকি উপজেলায় চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীদের নাম কমিটিতে কেন?”

“রায়গঞ্জের আন্দোলনে জীবন বাজি রেখে যারা লড়েছে, তাদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব মানা হবে না।”

ইসরাত জাহান এশার প্রতিবাদ

রায়গঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় মুখ ইসরাত জাহান এশা, যাকে জেলা কমিটিতে পদ দেওয়া হয়, তিনিও তীব্র প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন—
“মাঝরাতে এ ধরনের কমিটি প্রকাশ—এটা কেমন সিদ্ধান্ত?”
“আমার অনুমতি ছাড়া আমার নাম কমিটিতে গেল কীভাবে?”

“রায়গঞ্জে ছাত্র প্রতিনিধি নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের নাম কমিটিতে কেন আসবে?”
“আমি এই কমিটি থেকে নিজেকে বিলুপ্ত দেখতে চাই।”

তিনি আরও বলেন—
“কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনৈতিক সিদ্ধান্তের স্বাক্ষর হতে রাজপথে নামিনি। ইনকিলাব জিন্দাবাদ।”

অনেক নেতাকর্মীর অভিন্ন অভিযোগ

আমি মো :সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহমুখ্যপাএ আছি কিন্তু আমাকে না জানিয়ে জেলা কমিটি এ নাম দেও হয়। আমি এ কমিটি মানি না।

রায়গঞ্জসহ জেলার বিভিন্ন নেতাকর্মীর অভিযোগ—

নতুন কমিটি দেওয়ার ব্যাপারে তাদের কাউকে জানানো হয়নি

কারা কীভাবে নাম প্রস্তাব করল—সে বিষয়েও কোনো স্বচ্ছতা নেই

জেলা ও উপজেলা কমিটির সিনিয়রদের মতামত নেওয়া হয়নি

নেতাকর্মীরা বলছেন—
“এভাবে হঠাৎ রাতের অন্ধকারে কমিটি ঘোষণা—এটি গ্রহণযোগ্য নয়। আমরা জানি না, আমাদের নাম কারা দিল, কীভাবে দিল।
আমরা মানি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা