November 11, 2026, 6:19 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

নীলফামারীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির আয়োজনে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ, ২৮শে নভেম্বর শনিবার সকাল ১০:৩০ মিনিটে নীলফামারী আলিয়া মাদ্রাসায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ডক্টর খায়রুল আনাম। পরিদর্শন শেষে তিনি বলেন, “আমরা বর্তমান এই সোসাইটিটি উত্তরবঙ্গের চারটি জেলা নিয়ে কাজ করেছি। ভবিষ্যতে এই সোসাইটি কাজ হবে পুরো বাংলাদেশে।
বাংলাদেশে এই সোসাইটির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নতকরণ এবং মাদ্রাসার বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নতি সাধনের বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি।”

এছাড়াও পরীক্ষা পরিদর্শনে এসেছিলেন নীলফামারীর ২ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। তিনি পরীক্ষার এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের অগ্রগতি বৃদ্ধি করবে।

পরীক্ষার প্রধান সচিব মইনুল ইসলাম জানান,
“আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছি এবং আজকের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। আগামীকাল আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে মেধাবৃত্তিক বৃত্তি পরীক্ষার সমাপ্তি ঘটবে। আজকের পরীক্ষায় অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।

এছাড়াও, কর্তব্যরত শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, আমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছে এবং বৃত্তি পাওয়ার বিষয়ে আশাবাদী। তারা ভবিষ্যতে এমন আরও পরীক্ষার আয়োজনের প্রত্যাশা করে, যা তাদের নিজেদের যাছাই ও বাছাই করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ভালো পর্যায়ে যাওয়ার পথ খুলে দেবে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই ধরনের পরীক্ষা তাদের সন্তানদের উচ্চ পর্যায়ে পরীক্ষা দেওয়ার জন্য সাহস যোগাবে এবং অভিজ্ঞতা দেবে। তারা সোসাইটিকে এ ধরনের উদ্যোগকে ধন্যবাদ জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা