November 12, 2026, 5:28 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ভিডিও ধারণে বাধা—সাংবাদিক পরাণের ওপর হামলার মামলায় এমরান গ্রেফতার

ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান

ভিডিও ধারণে বাধা—সাংবাদিক পরাণের ওপর হামলার মামলায় এমরান গ্রেফতার

ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিনে জমিজমি সংক্রান্ত বিরোধের পরিস্থিতি ভিডিও করার সময় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের ভোলা জেলা সংবাদদাতা পরাণ আহসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি এমরান হোসেন (২২)–কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সাচড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয়রা জানান, গত ২৭ সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ শেষে ভোলায় ফেরার পথে সাচড়া ইউনিয়নের দরুন বাজার এলাকায় জমিজমি নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক পরাণ আহসান। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ পরিস্থিতির ভিডিও ধারণ শুরু করলে একদল সশস্ত্র লোক তাকে ঘিরে ধরে অতর্কিতে হামলা চালায়।

সূত্র জানায়, সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল হাওলাদার, শিখা বেগম, ছাত্রলীগের রবিন, দলু হাওলাদার ও এমরানসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে সাংবাদিক পরাণের ওপর চড়াও হয়। হামলার সময় তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিলেও হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং নির্মমভাবে পিটিয়ে তাকে পাশের পুকুরে ফেলে দেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি উঠে আসলে হামলাকারীরা আবারো ধাওয়া দিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। ঘটনার পর রাতেই সাংবাদিক পরাণ আহসান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করে।

গ্রেফতার-অভিযান সফল হওয়ায় প্রতিক্রিয়ায় সাংবাদিক পরাণ আহসান বলেন—
“এটি ছিল আমার জীবনের সবচেয়ে নৃশংস অভিজ্ঞতা। মামলার পর পুলিশ আমাকে আশ্বস্ত করেছিল। এমরানকে আটক করায় কিছুটা স্বস্তি পেয়েছি। আশা করছি অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকুর রহমান জানান—
“গ্রেফতারকৃত এমরানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। পুরো ঘটনাটি ন্যায়সঙ্গতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকের ওপর এ বর্বর হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি এ মামলার প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা