দহগ্রাম ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
আব্দুস সামাদ
পাটগ্রাম, লালমনিরহাট সংবাদদাতা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭নং দহগ্রাম ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) আরাজি খারিজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্জুর কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়নের সমন্বয়ক মোঃ ফারুক হোসেন। সভার প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা এতে যোগ দেন।
সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং সেন্টার কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্যে প্রধান বক্তা মনিরুজ্জামান মনির বলেন, “আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।”