November 11, 2026, 6:24 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তর চরভূতা রহিমপুর স্কুলে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া নিয়োগের অভিযোগ—দুদকে লিখিত অভিযোগ দাখিল

মীর শাহীন স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

উত্তর চরভূতা রহিমপুর স্কুলে স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া নিয়োগের অভিযোগ—দুদকে লিখিত অভিযোগ দাখিল

মীর শাহীন
স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

ভোলার লালমোহন উপজেলার উত্তর চরভূতা রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে (EIIN: 101510) স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শিক্ষক–অভিভাবক ও স্থানীয় মহল। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ এনে পাঁচজন ভুক্তভোগী দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগকারী পাঁচজনই চরভূতা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা—
১) মোসাঃ সিমা বেগম (স্বামী: মোঃ আলী আকবর)
২) মোঃ ইউছুফ (পিতা: মোঃ উজির আহাম্মদ)
৩) মোঃ মফিজুল ইসলাম (পিতা: মোঃ মজিবল হক)
৪) মোঃ সোহেল (পিতা: মৃত আবদুল করিম)
৫) মোঃ সোহেল (পিতা: মোঃ আবুল হোসেন)

অভিযোগে বলা হয়, বিভিন্ন পদে নিয়োগের কথা বলে প্রধান শিক্ষক গোপনে অর্থ লেনদেন করেছেন এবং ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে অন্য ইউনিয়নের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন।

স্কুলের জমিদাতা পরিবারের সদস্য ও অভিযোগকারী মোঃ মফিজুল ইসলাম জানান, “প্রধান শিক্ষক আমার পুত্রবধূকে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে চার লাখ টাকা নেন। বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। কিন্তু পরে সভাপতির স্বাক্ষর জাল করে বাইরের একজনকে নিয়োগ দেন।”
তিনি ভুয়া নিয়োগ বাতিল ও পুনরায় নিয়মিত প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়ে দুদকে লিখিত অভিযোগ (স্বারক: বশিবো/বিঅ/২০২২/৬৯৯২, তারিখ: ০৭–০৮–২০২২) করেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন দাবি করেন, “সব নিয়োগই সাবেক সংসদ সদস্য মোঃ নুরনবী চৌধুরী শাওনের নির্দেশে সম্পন্ন হয়েছে। এতে কোনো অর্থ লেনদেন হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

অন্যদিকে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আঃ হান্নান মিয়া বলেন, “আমি নয় বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সময়ে এ ধরনের নিয়োগ হয়নি। প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ দিয়েছেন—এ জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং অসুস্থতার অজুহাতে দীর্ঘসময় বাসায় থাকেন। পাশাপাশি গত তিন বছরের হাজিরা বহিও নষ্ট বা সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে। অনেক শিক্ষক জানান, তারা হাজিরা খাতায় সই করার সুযোগও পাচ্ছেন না। এসব ঘটনার কারণে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়রা আশা করছেন—দুদক ও উপজেলা প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা