November 13, 2026, 7:07 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারীতে শিক্ষকের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : মো. শহিদুল ইসলাম

নীলফামারীতে শিক্ষকের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : মো. শহিদুল ইসলাম

শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হলো এক বৃহৎ শিক্ষক সমাবেশ। ‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’-এর আয়োজনে এই সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ব্যানার–ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নীলফামারী শহর শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা এবং পরিচালনা করেন মাওলানা কামরুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর–দিনাজপুর অঞ্চলের সদস্য অধ্যাপক আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

এছাড়া আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ—
অধ্যাপক ছাদেদ হোসেন, সভাপতি নীলফামারী জেলা শাখা;
মাওলানা আবু হানিফা শাহ;
উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল ইসলাম;
উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ;
উপদেষ্টা আহমদ রায়হান;
মাওলানা নুরে আলম সিদ্দিকী, উপজেলা সভাপতি (মাদ্রাসা);
মাওলানা আলমগীর হোসেন, শহর সেক্রেটারি (মাদ্রাসা)।

সমাবেশে বক্তারা শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি—বেতন–ভাতা পুনর্বিন্যাস, চাকরি জাতীয়করণ, পেনশন সুবিধা নিশ্চিতকরণ, এবং শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান অসংগতি দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে জোরালো বক্তব্য দেন। তারা বলেন, দেশ গঠনের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ; তাই শিক্ষা খাতকে শক্তিশালী করতে হলে প্রথমেই শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক আতাউর রহমান তার বক্তব্যে পূর্ববর্তী সরকারের সময় শিক্ষকদের প্রতি অন্যায় আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন—
“ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। প্রতিবাদ করলে শাস্তি, দাবি তুললে হুমকি—এটাই ছিল সেই সরকারের চরিত্র। শিক্ষকদের মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি ছড়ানো ছিল তাদের নীতি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো শিক্ষক দমন-পীড়নের শিকার না হন, সে জন্য একটি গণতান্ত্রিক, শিক্ষকবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষ অতিথি এডভোকেট আলফারুক আব্দুল লতিফ প্রতিশ্রুতি দেন যে, তিনি নির্বাচিত হতে পারলে শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন—
“শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকব। নীলফামারীতে বিশ্ববিদ্যালয়সহ নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমার অঙ্গীকার।”

পুরো সমাবেশ ঘিরে জেলার শিক্ষক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা