September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

মা ইলিশ রক্ষায়; বোরহানউদ্দিন উপজেলায় ৬ জনকে অর্থদণ্ড ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ইমন রহমান

মা ইলিশ রক্ষায় বোরহানউদ্দিন উপজেলাতে ৬ জনকে অর্থদণ্ড ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার : ইমন রহমান

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ৭ অক্টোবর সন্ধ্যা থেকে ৮ অক্টোবর সকাল ৬ টা পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুঁলিয়া নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ করায় মোট ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ১. মিছির খা (৫০) ২. নুর হোসেন (২৫) ৩. মোঃ হারুন (৬০) ৪. মোঃ নাছির (৩৫) ৫. মোঃ এমরান হোসেন (২৫) ৬. সুমন (২০)।
তাদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় এসব দণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে নদী থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা সক্রিয় সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে এরকম অভিযান চলমান থাকবে এবং অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা