November 11, 2026, 4:57 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় ইটভাটা অভিযানে উত্তেজনা—সংঘর্ষে আহত ৫৭, আটক ৫

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় ইটভাটা অভিযানে উত্তেজনা—সংঘর্ষে আহত ৫৭, আটক ৫

ক্রাইম রিপোর্টার
মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানের পথে শ্রমিক ও স্থানীয়দের বাধা থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে চকরিয়ার মানিকপুর ইউনিয়নের পাহাড়তলী এলাকায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৭ জন আহত হন। আটক করা হয় ইটভাটার পাঁচ শ্রমিককে।

পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে পাঠানো স্পেশাল টিমের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। সঙ্গে ছিলেন বান্দরবান জেলা প্রশাসন, লামা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

সকাল ১০টার দিকে ফাইতং ইউনিয়নের পাগলীর আগায় ইটভাটায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা দেয় টিমটি। তবে পাহাড়তলীতে পৌঁছালে শ্রমিক ও স্থানীয় নারী-পুরুষরা সড়কে ইটের স্তুপ ফেলে ট্রাক, ডাম্পার ও মিনি পিকআপ দাঁড় করিয়ে অবরোধ সৃষ্টি করে। অভিযানের বিরুদ্ধে এটি ছিল চার দিনের মধ্যে দ্বিতীয় বড় বাধা—এর আগে ১৬ নভেম্বরও একই এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল।

প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় দুপুর নাগাদ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা সরানোর চেষ্টা করলে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বিজিবি ও পুলিশের সদস্যসহ মোট ৫৭ জন আহত হন। ভাঙচুর করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ মোট ৬টি গাড়ি।

চকরিয়া থানা পুলিশের ওসি তৌহিদুল আনোয়ার জানান, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসনের ওপর হামলা চালিয়ে রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে। ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে—নামের তালিকায় ৫ জন এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

অভিযানে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, লামা এসিল্যান্ড রুবায়েত আহমেদ, লামা সার্কেলের এএসপি মাসুম সর্দার, চকরিয়া ওসি তৌহিদুল আনোয়ার, লামা ওসি তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নেন।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেন—সংঘর্ষে নারী-শিশুসহ তাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং ২০ জনের বেশি চিকিৎসাধীন। তাদের দাবি, ইটভাটা বন্ধ করে দেওয়া হলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। জীবন-জীবিকার প্রশ্নে তারা বাধ্য হয়েই প্রতিবাদে নেমেছেন।

সরকারি সংস্থার অভিযান ও শ্রমিকদের প্রতিরোধে উত্তপ্ত পরিস্থিতি এখনো এলাকায় চাপে রাখছে প্রশাসনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা