ডাক বাংলা সাহিত্য একাডেমির ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ডাক বাংলা সাহিত্য একাডেমি ২০২৫–২০২৬ মেয়াদের জন্য নতুন ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা মুস্তারিনের যৌথ স্বাক্ষরে কমিটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কমিটি আগামী ১৭ নভেম্বর ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটির পদধারীরা হলেন
* **প্রতিষ্ঠাতা ও সভাপতি:** শ ম দেলোয়ার জাহান
* **নির্বাহী সভাপতি:** মোঃ জাহাঙ্গীর আলম
* **সিনিয়র সহ-সভাপতি:** ডাঃ সৈয়দ শফিউজ্জামান পাপেল মাহমুদ
* **সহ-সভাপতি:** অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, বি এম এরশাদ, ডাঃ জাফর ইকবাল মিল্টন, দুলালী হক, মোহাম্মদ রাজন
* **সাধারণ সম্পাদক:** সৈয়দা হাবিবা মুস্তারিন
* **যুগ্ম সাধারণ সম্পাদক:** ডাঃ শামীমা সোমা, মোঃ শফিকুল ইসলাম
* **সাংগঠনিক সম্পাদক:** তাসনোভা তুশিন
* **যুগ্ম সাংগঠনিক সম্পাদক:** রশিদা খাতুন পারভীন, সুমাইয়া আজিজ স্মৃতি
* **প্রচার সম্পাদক:** শিশির রাজন
* **দপ্তর সম্পাদক:** অয়ন কুমার সরকার
* **অর্থ সম্পাদক:** মিতু ইসলাম
* **সাহিত্য সম্পাদক:** মোহাম্মদ শাহ্ আলম মিয়া
* **সাংস্কৃতিক সম্পাদক:** নাভিদ আঞ্জুম পরাগ
* **শিক্ষা বিষয়ক সম্পাদক:** পারভীন আকতার
* **আবৃত্তি বিষয়ক সম্পাদক:** জাহানারা রেখা
* **মহিলা বিষয়ক সম্পাদক:** মরিয়ম আক্তার
* **আইন সম্পাদক:** অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান
* **সমাজকল্যাণ সম্পাদক:** মোঃ শোয়েব সিফাত শিমুল
* **ত্রাণ ও দুর্যোগ সম্পাদক:** জিনাত পারভীন সেতু
* **ধর্ম সম্পাদক:** মোঃ আছির আলী আসিফ
* **স্বাস্থ্য সম্পাদক:** ডাঃ জহিরুল ইসলাম বাদল
* **প্রবাসী কল্যাণ সম্পাদক:** মোঃ রায়হান কাজী
* **নির্বাহী সদস্য:** মোঃ আহসানুল ফেরদৌস, মোঃ ফারুকুল ইসলাম, বিলকিছ নাহার মিতু, লুৎফুন নাহার, মৃধা মুজাহিদুর রহমান পলাশ
নতুন কমিটি সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ, প্রকাশনা এবং সৃজনশীল কর্মকাণ্ডকে সামনে রেখে একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।