November 11, 2026, 7:57 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়ায় এনসিপির মনোনয়ন ফর্ম নিলেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি

Reporter Name

উল্লাপাড়ায় এনসিপির মনোনয়ন ফর্ম নিলেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে এনসিপি’র মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। বুধবার (১৩ নভেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ফর্ম সংগ্রহ করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাটি নতুন আলোচনা সৃষ্টি করেছে।

উল্লাপাড়ার সলপ এলাকার মেয়ে প্রীতি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি অর্জন করেন। পরবর্তীতে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আরও ব্যাপকভাবে পরিচিত হন। তরুণদের অধিকার, সামাজিক সম্প্রীতি ও বৈষম্য দূরীকরণে তার ভূমিকা বহু শিক্ষার্থী ও তরুণদের অনুপ্রাণিত করেছে।

সরকার পরিবর্তনের পর থেকেই প্রীতি নিয়মিত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, তরুণদের সংগঠিত করা এবং উন্নয়নের নানা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে। এতে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতৃত্বের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা