November 11, 2026, 6:29 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রংপুর–১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোডাউন: বিশাল জনসমাগমে জমে ওঠে পুরো এলাকা

জামিয়ার রহমান বিভাগীয় প্রধান রংপুর

রংপুর–১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোডাউন: বিশাল জনসমাগমে জমে ওঠে পুরো এলাকা

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

রংপুর–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোডাউন শুক্রবার সকালেই এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া বিশাল এই শোডাউন প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে শেষ পর্যন্ত বুড়িরহাট ঈদগাহ মাঠে গিয়ে সমাপ্ত হয়।

দলীয় সূত্র জানায়, পাঁচ হাজারেরও বেশি মোটরসাইকেল ছাড়াও অসংখ্য কার, মাইক্রোবাস ও পিকআপ শোডাউনে অংশ নেয়। সংগঠনের নেতারা দাবি করেন, অংশগ্রহণকারীদের কাউকেই কোনো আর্থিক প্রলোভন দেখানো হয়নি; বরং স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেই এই বিশাল সমাবেশ গড়ে ওঠে।

বুড়িরহাট ঈদগাহে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, আজকের ঢল প্রমাণ করে দাঁড়িপাল্লার জয় অনিবার্য, ইনশাআল্লাহ।” জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা এই শোডাউনে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রংপুর–১ আসনে এত বড় স্বতঃস্ফূর্ত রাজনৈতিক উপস্থিতি আর দেখা যায়নি। পুরো এলাকা যেন এক উৎসবের মাঠে পরিণত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা