November 11, 2026, 6:20 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থীকে বরণে উৎসবমুখর পরিবেশ

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন, ভোলা

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থীকে বরণে উৎসবমুখর পরিবেশ

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন, ভোলা

ভোলা-৩ আসনে টানা সপ্তমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে দলীয় ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জনপ্রিয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। প্রিয় নেতার আগমনকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নেতাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় দিন গণনা করছেন।

আজ সন্ধ্যায় কালমা ইউনিয়নের ডাওরি বাজারে ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ মিছিল ও আলোচনা সভা। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহেল আজিজ শাহীন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান কাজী, উপজেলা জাসাসের সভাপতি মোঃ আজাদুর রহমান হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সানাউল্লাহ মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন জুলহাসসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল আজিজ শাহীন পাটোয়ারী বলেন, “মেজর হাফিজ শুধুই একজন ব্যক্তি নন—তিনি একটি ইতিহাস। ভোলা-৩ আসনের মানুষ তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রার সাক্ষী। সপ্তমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে তিনি আবারও এ অঞ্চলের মানুষের ভালোবাসার প্রতিদান দিয়েছেন।”

আগামীকাল শনিবার সকাল ১০টায় কালমা ইউনিয়নের ডাওরি বাজার হয়ে সড়ক পথে নির্বাচনী এলাকায় প্রবেশ করে প্রচারণা শুরু করবেন বিএনপির এই প্রভাবশালী নেতা।

এলাকার নেতা-কর্মী ও সমর্থকদের বিশ্বাস—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাঁর রাজনৈতিক জীবনে নতুন সাফল্যের অধ্যায় যোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা