September 11, 2026, 4:44 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

মা’ ইলিশ রক্ষায় বিশেষ অভিযান আটক ১৬, কারাদণ্ড ১২ জেলের

লালমোহন উপজেলা প্রতিনিধি

মা’ ইলিশ রক্ষায় বিশেষ অভিযান আটক ১৬, কারাদণ্ড ১২ জেলের।

মীর শাহীন (সবুজ)
দৈনিক মানব বার্তা
উপজেলা প্রতিনিধি লালমোহন, ভোলা।

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের তৎপরতায় বিশেষ অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার শাহ আজীজ, উপজেলা মৎস অফিসার মোহাম্মদ আলী আখন্দ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও কোস্ট গার্ডের একাধিক সদস্য। গত ০৩/১০/২০২৫ তারিখ রাত ১২ঃ০০ টা থেকে ২৫/১০/২০২৫ তারিখ রাত ১২ঃ০০ টা পর্যন্ত ২২ দিনের এ সময় ইলিশ মাছ আহরন, বিপনন, পরিবহন নিষিদ্ধ করেছে মৎস অধিদপ্তর।

অভিযানের অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনার সময় ১৬ জেলেকে আটক করেন উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশ অমান্য করায় ১২ জেলেকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১ জন প্রতিবন্ধী হওয়ায় তাকে অর্থদন্ড ও বয়স কম হওয়ায় ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান আরও তীব্রতর করা হচ্ছে যেন কোনভাবেই কেউ ইলিশ আহরণ করতে না পারে।
অবরোধের এ সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা মৎস অফিসার মোহাম্মদ আলী আখন্দ বলেন,
ইলিশ প্রজননের এ সময়ে আমাদের সকলকে সচেতন হতে হবে যেন প্রজনন শেষে আমরা মাছের চাহিদা পুরন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা