৪৪তম বিসিএসে প্রযুক্তিগত শিক্ষা ক্যাডারে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদ মাহমুদ সুপারিশপ্রাপ্ত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদ মাহমুদ (Saad Mahmud) ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রযুক্তিগত শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই কৃতিত্বের জন্য ধানঘরা এবং রায়গঞ্জ উপজেলা আনন্দিত।
সাদ মাহমুদ রায়গঞ্জ উপজেলা সদর ধানঘরা মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা সরকারের একমাত্র সন্তান। তিনি তার শিক্ষা জীবনের শুরু করেন স্থানীয় শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমি থেকে। পরবর্তীতে ষষ্ঠ শ্রেণিতে ধানঘরা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করে বর্তমানে তিনি শাহাজাদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
ধানঘরা এলাকার শিক্ষাব্যবস্থা ও সমাজের জন্য সাদ মাহমুদের এই সাফল্য অত্যন্ত গর্বের বিষয়।