দিনাজপুর-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এনসিপি নেতা সোহেল সাজ্জাদ
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জাতীয় পার্টি (এনসিপি) থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ রাজনৈতিক নেতা সোহেল সাজ্জাদ।
বৃহস্পতিবার দুপুরে তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সোহেল সাজ্জাদ বলেন,
“জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি দিনাজপুর-৪ আসনের উন্নয়নে কাজ করতে চাই। আমার রাজনীতি জনগণের সেবার রাজনীতি। চিরিরবন্দর ও খানসামা উপজেলার মানুষই আমার শক্তি।”
তিনি চিরিরবন্দর ও খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে সোহেল সাজ্জাদের প্রার্থীতা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে এলাকায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করতে পারেন।